দিনে ১৫টি সিগারেট খাওয়ার চেয়েও বেশি ক্ষতিকর একাকিত্ব

     নভে 21, 2023 / GMT+6

মানুষের জন্য পরবর্তী বড় সমস্যা হচ্ছে নিঃসঙ্গতা বা একাকিত্ব। সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল বিবেক মূর্তি বিবিসিকে বলেন, অতীত গবেষণায় দেখা গেছে, নিঃসঙ্গ ব্যক্তিদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ বেশি।

সামাজিকভাবে যারা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন থাকেন তাদের স্মৃতিভ্রংশ, স্ট্রোক, বিষণ্ণতা, উদ্বেগ ও অকালমৃত্যুর শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।


এই সামাজিক বিচ্ছিন্নতাকে স্থূলতা ও মাদকের অপব্যবহারের মতোই গুরুত্ব দিয়ে চিকিৎসা করার আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রায় ৫০ শতাংশ আমেরিকান নিঃসঙ্গতায় ভুগছে বলে ধারণা করা হয়। তবে কেবল আমেরিকা নয়, বিশ্বজুড়েই একাকিত্ব ও বিচ্ছিন্নতা দিন দিন বাড়ছে। 

সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকলে কোনো কিছু না পাওয়ার দুঃখ সহজে স্পর্শ করতে পারে না। আর যখন কেউ অনুভব করতে পারবে যে সে একা নয় তখন মানসিকভাবে শক্তি খুঁজে পাবে। বিশ্বস্ত ও ভালোবাসার মানুষদের পাশে থাকলে মানুষ কখনো ভেঙে পড়ে না, নিঃসঙ্গ ও বিষণ্ন হয় না।

মানুষ যখন অন্যের সাথে কথা বলে, তখন অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটে এবং এতে করে সে নিজে মানসিক প্রশান্তি লাভ করে আর কমে যায় ক্রোধ হিংসা রাগ অনুরাগ।

এছাড়া জানা যায় যে সামাজিকভাবে যুক্ত মানুষরা বেশিদিন বাঁচে। নিঃসঙ্গতা মানুষের ওপর দীর্ঘমেয়াদি মানসিক চাপ তৈরি করতে পারে, ক্ষতি করতে পারে সৃষ্ট প্রদাহ কোষ ও রক্তনালীর।

এছাড়া আপনি মাঝে মধ্যে কোথাও ঘুরে আসতে পারেন এতে আপনার মন মানসিকতা ভালো থাকবে। আর আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্যই সুখের উৎস। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!