• ইনফো ন্যাশন
  • \
  • আন্তর্জাতিক
  • \
  • Germany

  • সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বাকবিতর্কতায় এরদোয়ান-শলৎস

    By Shanjid Shane 🕒 নভে 19, 2023

    চলমান ইসরাইল হামাস যুদ্ধের মধ্যে শুক্রবার সংক্ষিপ্ত সফরে জার্মানি যান এরদোয়ান। এ সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। এসময় প্রকাশ্যে বাকবিতর্কতায় জড়ান এরদোয়ান-শলৎস।

     ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত সাধারণ মানুষদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জার্মানিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালে তা নাখোজ করে দেন জার্মান নেতা। 

    এসময় এরদোয়ান বলেন ইহুদিদের ওপর জার্মানদের চালানো বর্বর হত্যাযজ্ঞের দায় থেকেই ইসরাইল কে সমর্থন দিচ্ছে জার্মানি তবে তুরস্কের এ ধরনের কোনো দায় না থাকায় স্বাধীনভাবে তারা ইসরাইলের ব্যাপারে  কথা বলতে পারে। 


    এমন দাবির প্রেক্ষিতে সরাসরি কোন মন্তব্য না করলেও শলৎস বলেন ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে সেখানে হামাস বর্বর হামলা চালায় এখনো ইসরাইলে হামাসের রকেট হামলার সম্ভাবনা রয়েছে তাই ইসরাইল আত্মরক্ষার জন্যই এসব করছে।  

    এরদোয়ান বলেন হামাসের হাতে ২০০ এর মতো ইসরাইলি জিম্মিদের পশ্চিমা দেশ গুলো উদ্বেগ জানালেও দশকের পর দশক ধরে ফিলিস্তিনের সব নাগরিকদের দখলদার ইসরাইল জিম্মি করে রাখলেও এ বিষয়ে নিশ্চুপ তারা। 

    এর আগে জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এতে বার্লিন এর কাছ থেকে প্রায় ৪০টি ইউরোফাইটের যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হয় তবে দু দেশের এমন বৈরিতার মধ্যে যদি জার্মানি তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি না করে তবে অন্য কোন দেশ থেকে তার সংগ্রহ করা হবে বলে জানান তুর্কি এ নেতা। 

    Join with us

    পাঠান

    Subscribe Now

    Keep updated with the latest news!