রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান
নভে 29, 2023 / GMT+6
ইরানের সশস্ত্র বাহিনী গতকাল (মঙ্গলবার) ঘোষণা করেছে যে রাশিয়ার কাছ থেকে ইরান সুখোই এস-৩৫ যুদ্ধবিমানসহ আরো কিছু অত্যাধুনিক বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।
জেনারেল মেহদি ফারাহি জানান যে ইরানের সেনাবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই এস-৩৫ যুদ্ধবিমান, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।
এছাড়া এসব সামরিক বিমান ইরানে আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এগুলো তেহরানের কাছে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন যে সামরিক হেলিকপ্টারের সংখ্যার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে ইরান। এছাড়া তিনি বলেন যে এসব হেলিকপ্টারের গুণগত মানও কয়েক দফায় শক্তিশালী করা হয়েছে।