আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
সেপ্ট 3, 2024 / GMT+6
রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশীকে দেশটির ফেডারেল আদালত দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং আর একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি কর্তৃক তাদের সকলকে ক্ষমা করা হয়েছে। প্রধান উপদেষ্টার দফতর থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। ওই বাংলাদেশীদেরকে অতি দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে। আজ একটি অনুষ্ঠানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়টি নিশ্চিত করেছেন।