গাজার এক হাজার শিশুকে চিকিৎসা দেবে আমিরাত

     নভে 2, 2023 / GMT+6

ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আহত ৩ হাজারেরও বেশি শিশুর মধ্যে অন্তত ১ হাজার জনকে চিকিৎসাসেবা দেবে মদ্ধপ্রাচ্চের উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার এই ঘোষণা দিয়েছেন।

জাতীয় দৈনিক দ্য ন্যাশনাল জানিয়েছে, বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং বৈশ্বিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিকের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ঘোষণায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই এক হাজার শিশুকে গাজা থেকে নিয়ে আসা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে আমিরাতের সরকার। এই শিশুদের পরিবারের সদস্যদেরও নিয়ে আসা হবে।

সর্বশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ৫২৫ জন এবং আহত হয়েছেন অন্তত ২১ হাজার ৫৪৩ জন। হতাহত এই ফিলিস্তিনের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক লোকজন।

এদিকে গাজায় প্রতিরোধের মুখে ইসরাইল, উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হা'ম'লা চালাচ্ছে হি*জবুল্লাহ | একাত্তর টিভি জানায় -


Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!