দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
জুল 3, 2024 / GMT+6
রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পরে ৭ শতাধিক পর্যটক। পানি কমে যাওয়ায় দুপুরের পর তাদের ফিরার সম্ভাবনা আছে।
মঙ্গলবার বৃষ্টি না হওয়ায় বুধবার (৩ জুলাই) সকাল থেকে সড়কের পানি কমছে। এতে পর্যটকরা দ্রুতই ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন যে, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে না। ফলে রাস্তার পানিও কমছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি সাজেকে ছেড়ে যায়নি। আমরা পানি কমার জন্য অপেক্ষা করছি। তবে সবকিছুই বৃষ্টির উপর নির্ভর করছে।’
তিনি আরো বলেন, “সোমবার থেকে যে গাড়ি গুলো এসেছে তা কোনোটাই ফেরত যায়নি। সবগুলুই সাজেকে অবস্থান করছেপানি যেভাবে বাড়ছে তাতে গাড়ি চলাচল সম্ভব হবে বলে মনে হয় না।”
আটকা পড়া সকল পর্যটকদের জন্য কটেজ মালিক সমিতি জানিয়েছে যে, তাদের রুম ভাড়া লাগবে না। মাত্র পানির খরচ দিতে হবে।
সাজেক হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন যে, ‘পর্যটকরা সাজেকেই অবস্থান করছেন। বৃষ্টি না থাকায় তারা ঘুরে বেড়াতে পারছেন। বাঘাইহাট থেকে পানি কমছে বলা হয়েছে। বৃষ্টি না হলে আশা করছি বিকেলে সড়ক থেকে পানি নেমে যাবে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনো) শিরিন আক্তার বলেছেন যে, বাঘাইছড়ি-সাজেক সড়কের পানির স্তর, বাঘাইছড়ি শহর এবং বাঘাইছড়িহাটেরও কমতে শুরু হচ্ছে। তারা আশা করছেন দুপুরের পরে পানির স্তর আরো কমে আসবে, যাতে আটকে পড়া পর্যটকরা ফিরতে পারে।
তিনি আরো বলেন, ‘বৃষ্টি না থাকলে সাজেক থেকে গঙ্গারামমুখ পর্যন্ত সকল গাড়ি আসতে পারবে। পরে সেখান থেকে পর্যটকরা নৌকায় পার হতে পারবেন।’
অপরদিকে, বৃষ্টি না থাকলে বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।