• ইনফো ন্যাশন
  • \
  • আন্তর্জাতিক
  • \
  • Russia

  • পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ: রাশিয়া

    By Shanjid Shane 🕒 নভে 23, 2023

    বুধবার (২২ নভেম্বর) এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্থূল হস্তক্ষেপ করছে বলে মনে করে রাশিয়া। এছাড়া তিনি বলেন যে, বাংলাদেশে নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রভাবিত করছে।

    বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্টের রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে দেশে। আর এবার আন্তর্জাতিক মহল থেকেও এলো পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা।

    বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিটার হাসের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়।

    মারিয়া জাখারোভা বলেন যে, অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। তিনি এই ধরনের কর্মকাণ্ডকে অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ বলে জানান।

    ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টাকে রাশিয়া বারবার প্রকাশ্যে তুলে ধরছে বলেও মন্তব্য করেন।

    Join with us

    পাঠান

    Subscribe Now

    Keep updated with the latest news!