এমপি প্রার্থীদের হলফনামায় থাকতে হবে ৮ তথ্য এবং হলফনামা দাখিল, তথ্যসমূহ বাছাই এবং তথ্যাবলী প্রচার সংক্রান্ত নির্দেশনা
নভে 28, 2023 / GMT+6
আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় আটটি তথ্যের সপক্ষে কাগজপত্র দাখিল করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া হলফনামা দাখিল, হলফনামার তথ্যসমূহ বাছাই এবং হলফনামার তথ্যাবলী প্রচার সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর) এক নির্দেশনায় নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
ইসি জানায় যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর দফা (৩খ) অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে ৮টি তথ্য ও কোনো কোনো তথ্যের সপক্ষে কাগজপত্র দাখিল করতে হবে।এছাড়া জানানো হয় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা যথাযথভাবে দাখিল করা হয়েছে কিনা এবং হলফনামার তথ্যসমূহ যথাযথ কিনা রিটার্নিং অফিসার তা নিশ্চিত করার ব্যবস্থা নেবেন।
ইসি আরো জানায়, মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী ভোটারদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া হলফনামায় দেয়া তথ্য প্রচারের সুবিধার্থে প্রার্থীদের কাছ থেকে হলফনামার মূল কপি ছাড়াও আরও দুটি ফটোকপি নিতে হবে।
নির্দেশনায় দেখতে এখানে ক্লিক করুন :