By Shanjid Shane 🕒 নভে 3, 2023

বিদেশি ঋণের দায় বেড়েছে ১ লাখ কোটি টাকা


সরকারের নেওয়া বিদেশি ঋণে প্রভাব পড়েছে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে। টাকার অঙ্কে যা আগের থেকে অনেক বেড়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছরের জুন শেষ নাগাদ মোট বৈদেশিক ঋণের স্থিতি থাকার কথা ৫ লাখ ৬৬ হাজার ৩৬৬ কোটি টাকা।

কিন্তু ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে তা আরো ব্যাপকভাবে বেড়ে গেছে। যা এখন  দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৯৭৭ কোটি টাকায়। অর্থাৎ, শুধু ডলারের দাম বাড়ায় বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। 

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) বৈজ্ঞানিক পরিচালক এম এ রাজ্জাক সমকালকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক গত আট থেকে ১০ বছরে টাকার মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছিল। আদর্শ নিয়ম হল বিনিময় হার বাজারে ছেড়ে দেওয়া। সংকটের আগে মুদ্রার কিছুটা অবমূল্যায়ন হলে রপ্তানি আয় ও রেমিটেন্স বেড়ে যেত। তবে হঠাৎ করেই ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় টাকার মূল্যমান অনেক কমেছে। এর ফলে বৈদেশিক ঋণে অতিরিক্ত দায় সৃষ্টি হয়েছে।

পাঠান
🚀 BREAKING ALERTS

Don’t Miss Important News

Get breaking news instantly before it trends everywhere.

⚡ Instant Updates
📰 Breaking News
Trusted by thousands of daily readers

Subscribe Now

Keep updated with the latest news!