By Shanjid Shane 🕒 নভে 8, 2023
ম্যাক্সওয়েলের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানের জয় ছিনিয়ে সেমিতে অস্ট্রেলিয়া | পুরো হাইলাইটস
আইসিসি বিশ্বকাপের আজকের ম্যাচ এ আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রানের টার্গেটে নেমে মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু আফগানিস্তানকে এদিন নায়ক হতে দেননি গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ম্যাক্সওয়েল খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে আফগানদের জয় একাই ছিনিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভারত বিশ্বকাপে ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এতে স্কোর বোর্ডে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এই ম্যাচে ১২৮ বল খেলে ২১ চার ও ১০ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লো।
আফগানিস্তানের বিপক্ষে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোর বোর্ডে ৮ ম্যাচ অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২। অন্যদিকে এই ম্যাচ হেরে সমীকরণ কঠিন হলো আফগানিস্তানের। চতুর্থ স্থানের দৌড়ে এখন তাদের প্রতিযোগী পাকিস্তান ও নিউজিল্যান্ড যাদের প্রত্যেকেরই ৮ ম্যাচ শেষে পয়েন্ট ৮।
খেলার পুরো হাইলাইটস টি দেয়া হলো -
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.