By Shanjid Shane 🕒 নভে 30, 2023
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আজ বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে যে গতকাল বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত সারা দেশে মোট ৩০০ টি আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সারাদেশে বিভিন্ন দলের ও স্বতন্ত্র তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্ব। আর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.