By Shanjid Shane 🕒 ডিসে 6, 2023

ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রার্থী বলেই নির্বাচন করবেন বাইডেন


সামনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রার্থী না হলে জো বাইডেন দ্বিতীয় টার্মের জন্য নির্বাচনে লড়বেন না। মঙ্গলবার বস্টন এলাকায় নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেন তিনি এক মেয়াদেই সন্তুষ্ট থাকবেন যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রার্থী না হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে আরেক বার ধরাশায়ী করতেই তাকে  মাঠে নামতে হয়েছে। তিনি বলেন যে, ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলেন জো বাইডেন। 

বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন উল্লেখ করেন, ‘ট্রাম্প যদি না লড়তেন, আমি নিশ্চিত নই যে, লড়তাম কিনা। কারণ, আমরা তাকে জয়ী হতে দিতে পারি না।’

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে ক্যাপিটল হিলের হামলা, আগের নির্বাচনে কারচুপির চেষ্টা ছাড়াও দুর্নীতি ও নারী কেলেঙ্কারির একাধিক মামলা চলমান রয়েছে। তিনি যদি এই সব মামলায় দণ্ডিত হন তাহলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করতে পারবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

সাবেক এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে না থাকলে তিনি কি সরে যেতেন-এমন প্রশ্নের জবাবে সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে জো বাইডেন বলেন, ‘আমি সেটি আশা করেছিলাম। কিন্তু দেখুন, তিনি লড়ছেন, তাই আমাকেও লড়তে হচ্ছে।’ 

পাঠান
🚀 BREAKING ALERTS

Don’t Miss Important News

Get breaking news instantly before it trends everywhere.

⚡ Instant Updates
📰 Breaking News
Trusted by thousands of daily readers

Subscribe Now

Keep updated with the latest news!