By Shanjid Shane 🕒 ডিসে 19, 2023
তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আল-সিসি
মিশরে গত রোববার (১০ ডিসেম্বর) থেকে ৩ দিন ধরে চলা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এই জয়ের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের দেশ মিশরে তৃতীয় মেয়াদের জন্য আরও ছয় বছরের ক্ষমতা নিশ্চিত করলেন আল সিসি। খবর আল জাজিরার।
মিশরে গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ভোটগ্রহণ। যার ফলাফল আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হয়।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি জানিয়েছে যে তিন দিন ধরে চলে প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশই পড়েছে আল-সিসির ঝুলিতে। কমিশন আরও বলেছে যে উক্ত নির্বাচনে মোট ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
ন্যাশনাল ইলেকশনস অথোরিটি এর তথ্য অনুযায়ী জানা যায় যে ৩ কোটি ৯০ লাখ মিশরীয়ই আল-সিসিকে তাদের ভোট দিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে প্রায় চার কোটি জনসংখ্যার ম্যান্ডেট নিয়ে আরও ছয় বছর মিশর শাসন করতে যাচ্ছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আল-সিসি।
মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে গণঅভ্যুত্থানে উৎখাত করে ক্ষমতা দখল করেন সাবেক এই সেনাপ্রধান আল-সিসি।
আর তিনি ই যে জিতবেন তা অনেকটা নিশ্চিতই ছিল। দেশটির অনেক সমালোচকদের অভিযোগ যে আল-সিসি মিশরে দশক ধরে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় চালানোর পর আয়োজিত এই প্রেসিডেন্ট নির্বাচন ‘সাজানো’।
এছাড়া দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রকট হয়েছে এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির পাশাপাশি রেকর্ড মূল্যস্ফীতির দ্বারপ্রান্তে আছে মিশর। এসব কিছুর মধ্যে আল সিসি যেহেতু আবারও ক্ষমতায় ফিরলেন তাই তাকেই এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন তারা।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.