By Shanjid Shane 🕒 নভে 27, 2023
বলিউডে তিন দশকের রাজত্ব, এবার পুরো ভারত জুড়ে সিনেমা হল খুলছেন সালমান খান
সালমান খান এবার দিয়ে দিলেন নতুন ঘোষণা। বলিউড পাড়ায় রাজত্ব করা সালমান খান এবার পুরো ভারত জুড়ে সিনেমাহল খুলতে চলেছেন। তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব।
তিনি জানান যে এই পরিকল্পনাটা অনেক আগেই নেওয়া। তবে কোভিডের কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন। সালমান খান বলেন, আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এছাড়া এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। কারণ হচ্ছে, জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সহ সব কিছু মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ।
এসময় তিনি জানান যে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করবেন তিনি। ধীরে ধীরে শুরু করলেও, তা করবই, এই বিষয়ে নিশ্চিত বলে জানানো হয়।
তিনি নাম প্রসঙ্গে জানান যে এর নাম হতে পারে সালমান টকিজ। এই সিনেমা হলে অন্যান্য হলের তুলনায় এখানে টিকিটের দাম হবে অনেকটাই কম এবং মিলবে করমুক্ত টিকিট। এছাড়া রাখা হয়েছে বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট বিতরণ।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.