By Shanjid Shane 🕒 নভে 26, 2023
মাটিকাটায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট উদ্বোধন
বিশ্বে জলবায়ু পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে ক্রমেই বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় হয়ে উঠায় দেশেও এ ধরনের গাড়ির ব্যবহার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার মাটিকাটায় এসব গাড়ির জন্য চালু হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট যা দেশে তৃতীয় তম বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট।
আজ শনিবার বিকেলে ঢাকার মানিকদী এলাকার ৫ নং মাটিকাটা রোডে সুমাত্রা ফিলিং স্টেশন এ ইলেক্ট্রিক ভেহিক্যালের (ইভি) চার্জিং পয়েন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন যে আগামী দিনে পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গ্রীণ এনার্জির বিকল্প নেই। তাই ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বিদ্যুৎ চালিত সকল যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালু করার সিদ্ধান্ত নেয়। এতে করে যেমন মানুষের মাঝে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে তেমনি বিদ্যুৎচালিত এসব যানবাহনের দিকে মানুষের ঝোঁক বাড়বে।
হাবিবুর রহমান আরো জানান যে চার্জিং স্টেশন প্রাইভেট সেক্টর স্থাপন করবে, এটি সরকারের কাজ নয়। যেহেতু এটি বাংলাদেশে নতুন একটি পদ্ধতি তাই প্রাইভেট সেক্টরগুলোকে উদ্বুদ্ধ করতে আমরা এই চার্জিং পয়েন্ট নিয়ে দেশে তৃতীয়বারের মতো ইলেক্ট্রিক ভেহিক্যালস চার্জিং স্টেশন স্থাপন করছি।
তিনি জানান যে ইতোমধ্যে রাজশাহী ও রাজধানীর তেজগাঁওতে আরো দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বে ৫০ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে তেল-গ্যাসের গাড়ি কমিয়ে বিদ্যুৎচালিত গাড়ি বাড়ানো হবে। আর ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশের ৪০ ভাগ বিদ্যুৎ আসবে। তাই নির্মূল হবে জীবাশ্ম জ্বালানি। ফলে বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান যে এরই মধ্যে ৪০ লাখ গাড়ি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ৩০ ভাগ গাড়ি হবে বিদ্যুৎচালিত।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.