By Shanjid Shane 🕒 নভে 24, 2023
যে ৫ প্রকল্পে বিলিয়ন ডলারের বেশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নগরীর অর্থনৈতিক সম্মেলন কক্ষে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। যেখানে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ দেবে বিশ্বব্যাংক । এসব প্রকল্প গুলো শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষা, নদী তীর সুরক্ষা এবং নাব্যতা, শহুরে প্রাথমিক স্বাস্থ্য এবং গ্যাস বিতরণ দক্ষতা বৃদ্ধির জন্য ঋণ দেবে বিশ্বব্যাংক। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এই চুক্তিতে সই করেন। এসব প্রকল্পের আওতায় প্রতি ডলার সমান ১১০ টাকা ৮১ পয়সা ধরে ১১৮ দশমিক ৮ কোটি ডলার বা ১.১১ বিলিয়ন ডলার ঋণ চুক্তি হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ হচ্ছে ১২ হাজার ৩৮৮ কোটি টাকা।
সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ করতে পাশে থাকবে বিশ্বব্যাংক। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনের পর থেকেই বাংলাদেশ ও বিশ্বব্যাংক এক হয়ে কাজ করছে। দারিদ্রমুক্ত বিশ্ব গড়তে চায় বিশ্বব্যাংক আর সেই ধারাবাহিকতায় লাখ লাখ বাংলাদেশিকে দারিদ্র্য থেকে বের করে এনেছে সংস্থাটি।
তিনি আরো বলেন যে এই প্রকল্পগু বাস্তবায়নের ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ও কাজ করবে।
বিশ্বব্যাংক জানায় যে তারা ২১ কোটি ডলার বাংলাদেশ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিটস ফর আর্লি ইয়ারস প্রজেক্টে দেবে যা দেশের ঝুঁকিপূর্ণ বা দারিদ্র পরিবারের প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন গর্ভবতী নারী এবং ৪ বছরের কম বয়সী শিশুদের মায়েদের নগদ অর্থ দেয়া হবে। তারা জানায় যে এসব কাউন্সেলিং পরিষেবা দেয়ার মাধ্যমে প্রাথমিক শৈশব বিকাশের উন্নতিতে সহায়তা করবে সংস্থাটি।
এছাড়া বিশ্বব্যাংক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন অপারেশন প্রজেক্টে ৩০ কোটি ডলার, যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে ১০ দশমিক ২ কোটি ডলার, নগর স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা উন্নয়ন প্রকল্পে ২০ কোটি ডলার এবং প্রি-পেইড মিটারিং সিস্টেমের মাধ্যমে গ্যাস বিতরণ খাতে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.